সিটিনিউজবিডি : আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
এর আগে অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারন সম্পাদক নির্বাচিত হন।
