শেখ হাসিনা সভাপতি, ওবায়দুল কাদের সম্পাদক

0

সিটিনিউজবিডি : আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা পুনঃনির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে নতুন মুখ এসেছে। এ পদে নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

রোববার বিকেলে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম এবং সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন।

এ সময় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এই প্রস্তাব সমর্থন করলে উপস্থিত কাউন্সিলররাও সমর্থন জানান।

সৈয়দ আশরাফুল ইসলাম নতুন প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন। প্রেসিডিয়াম সদস্য পদে আরো নির্বাচিত হয়েছেন- নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক ও ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

পুরনো তিনজনের সঙ্গে নতুন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ছাত্রলীগের প্রাক্তন নেতা আব্দুর রহমান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.