সবকিছু ভুলে এক হচ্ছেন আরবাজ-মালাইকা

0

বিনোদন : আরবাজ খান ও মালাইকা আরোরা খানের সম্পর্ক ভাঙনের খবর সবাই জানে। এরপর এই জুটি নিয়ে নারা ধরনের গুঞ্জন শুরু হয়। শোনা যাচ্ছে, আবারো নাকি এক হতে যাচ্ছেন আরবাজ-মালাইকা।

ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এই জুটিকে একসঙ্গে ডিনারে যেতে দেখা গেছে। গত বুধবার রাতে মালাইকা ও অমৃতার সঙ্গে ডিনার করেন আরবাজ। সেখানে উপস্থিত ছিলেন অমৃতার স্বামীও। বান্দ্রার একটি অভিজাত রেস্তোরাঁয় ডিনার করেন তারা।

জানুয়ারি মাসের প্রথম দিক থেকে আলাদা থাকতে শুরু করেন মালাইকা। কিন্তু এর আসল কারণ নিয়ে মুখ খোলেননি দুইজনের কেউই। তার কিছুদিন পরে খবর রটে বিবাহ বিচ্ছেদের জন্য আইনজীবীদের পরামর্শ নিতে শুরু করেছেন মালাইকা।

অন্যদিকে তাদের ঘনিষ্ট সূত্র থেকে জানা গিয়েছিল, বিবাহ বিচ্ছেদ নয়, সম্পর্ক থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তারা। তাদের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল, যে খানিকটা দূরত্ব জরুরি হয়ে পড়েছিল। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এই জুটি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.