তারকাবিহীন বার্সার হার

0

খেলাধুলা : কাতালুনিয়া সুপারকাপে এসপানিওলের কাছে হেরে গেছে বার্সেলোনা।  ম্যাচটিকে খুব একটা গুরুত্ব দেননি কাতালান ক্লাব বার্সেলোনার কোচ লুইস এনরিকে। তাইতে দলের ‘এমএসএন’খ্যাত ত্রয়ী মেসি-সুয়ারেজ-নেইমারকে বিশ্রামে রেখেছিলেন। মঙ্গলবার রাতে কাতালুনিয়ার তাররাগোনায় ম্যাচের দশম মিনিটে হোসে আন্তোনিওর পাস থেকে গোলরক্ষক জরদি মাসিপকে কাটিয়ে একমাত্র গোলটি করেন এসপানিওলের ফেলিপে কাইসেদো।

বার্সেলোনার আক্রমণভাগের সেরা তিন তারকা লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসকে তিন দিনের ছুটি দিয়েছিলেন কোচ লুইস এনরিকে। বিশ্রামে ছিলেন বেশিরভাগ তারকা খেলোয়াড়ও। মূল দলের ফুটবলার আন্দ্রে গোমেস, দেনিস সুয়ারেস ও জেরেমি ম্যাতিউর সঙ্গে তাই খেলেছেন বার্সেলোনা ‘বি’ দলের তরুণ খেলোয়াড়রা।

বার্সেলোনার ‘এমএসএন’ ত্রয়ীসহ মূল দলের ফুটবলাররা মাঠে নামবেন আগামী শনিবার কাম্প নউয়ে লা লিগায় গ্রানাদার বিপক্ষে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.