দুই সপ্তাহের জন্য স্পিন পরামর্শক সাকলাইন

0

খেলাধুলা :  বাংলাদেশ সফর শেষে ভারত সফরে যাবে ইংল্যান্ড দল। আর এ সফরকে সামনে রেখে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি) স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছে পাকিস্তানের সাকলাইন মুশতাককে। মঙ্গলবার তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি।

তিনি বেশ কয়েকবার ইংল্যান্ডের স্পিন পরামর্শক হিসেবে কাজ করেছেন সাকলাইন। তবে এবার মাত্র দুই সপ্তাহের জন্য নিয়োগ পাচ্ছেন পাকিস্তানের এই সাবেক স্পিনার। আগামী ১লা নভেম্বর থেকেই ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিবেন সাকলাইন। ভারতের সম্ভাব্য স্পিন-সহায়ক পিচে ইংল্যান্ডকে ভালোভাবে প্রস্তুত করতে সাহায্য করবেন তিনি।

ইংল্যান্ডের সঙ্গে আবারও কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত সাকলাইন। স্পিনারদের পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি ব্যাটসম্যানদেরও কিভাবে স্পিন মোকাবিলা করতে হয় এ ব্যাপারে সাহায্য করবেন বলে জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.