শাহরুখের অভিনয়কে পেশা হিসাবে চাননি গৌরী

0

বিনোদন : ১৯৯১-এর ২৫ অক্টোবর, এই দিনেই বিয়ে করেছিলেন শাহরুখ খান এবং গৌরী ছাবড়ে। তখন তারকা নন, বরং নেহাতই এক স্ট্রাগলিং অ্যাক্টর শাহরুখ। আর গৌরীও লাইমলাইটের কোথাও ছিলেন না। কিন্তু আজ ২৫ বছর পরে বদলে গিয়েছে ছবিটা। বলি টাউনের এই প্রথম সারির কাপল এখন যাবতীয় ফোকাস কেড়ে নিয়েছেন।

শাহরুখের জীবনে গৌরী প্রথম মেয়ে যার সঙ্গে নাচের সুযোগ পেয়েছিলেন। নাচতে গিয়েই গৌরীকে পছন্দ হয় শাহরুখের। এর পর গৌরীর কাছে ফোন নম্বর চেয়েছিলেন শাহরুখ। সেই থেকে আজ পর্যন্ত কোনো কিছুতেই নাকি শাহরুখকে ‘না’ বলেননি গৌরী।

একদিন গৌরীকে বাড়িতে পৌঁছে দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ। তারপর উত্তরের জন্য অপেক্ষাও করেননি নায়ক। কারণ শাহরুখ জানতেন, গৌরীর উত্তর ‘হ্যাঁ’ ছাড়া অন্য কিছু হবে না।

গৌরী চাননি শাহরুখ অভিনয়কে পেশা হিসেবে বেছে নিন। এর কারণ ভিন্ন ধর্মের দুইজনের বিয়ে নিয়ে এমনিতেই অনেক টেনশন ছিল তাদের।
বিয়ের পর শুটিংয়ের চাপে কোথাও বেড়াতে যেতে পারেননি তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.