সৌদি আরবের চ্যালেঞ্জ অর্থনীতি সচল রাখতে

0

মোরশেদ রানা : গতকাল ২৬ অক্টোবর এক বক্তব্যে পবিত্র দুই হারাম শরিফের খাদেম এবং সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ জোর দিয়ে বলেন, সৌদিআরব সরকার ভিশন ২০৩০ এর লক্ষ নিয়ে এগিয়ে যাচ্ছে। এবং এই লক্ষের প্রধান উদ্দেশ্য হলো প্রতিযোগিতামূলক এবং জাতীয় অর্থনীতির বৈচিত্রতা বৃদ্ধি উপর নির্ভর করে একটি শক্তিশালী ও দৃঢ় অর্থনীতির ভিত্তি গড়ে তোলা।

তিনি আরো বলেন, এই উদ্দেশ্য সফল করতে প্রয়োজন আন্তরিক প্রচেষ্টা এবং সৌদি মার্কেটের উপর স্পষ্ট দৃষ্টিভঙ্গি যাতে করে সবাই বিনিয়োগে আগ্রহী হয়, আর এর জন্য সৌদি অর্থনীতিকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে প্রতিযোগিতা করার ক্ষমতা অর্জন করতে হবে।
এবং তিনি বলেন এই সফলতা অর্জন তাদের দ্বারা সম্ভব, এবং তারা এ লক্ষ্যে পৌঁছতে যে কোন ধরণের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

সৌদিআরব সরকার তার দেশের অর্থনিতি সচল করতে বহু পদক্ষেপ গ্রহণ করেছে। এবং অল্পকিছু দিনের মধ্যে সৌদিআরব তাদের অর্থনিতি আগের অবস্থায় পৌঁছবে বলে মনে করছেন বাংলাদেশিসহ বিশিষ্ট প্রবাসীগণ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.