সালমানের দেহরক্ষী শেরা আটক

0

বিনোদন : সালমান খানের পর এবার তাঁর বডিগার্ড৷ পুলিশের খাতায় নাম উঠল এবার ভাইজানের বডিগার্ডেরও৷ জানা গেছে, মুম্বাইয়ের এক থানায় ভাইজানের বডিগার্ড শেরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ জানা গেছে, মঙ্গলবার রাতে আন্ধেরির উমর কুরেশি নামের এক ব্যক্তির সঙ্গে বচসা বাধে তাঁর৷ দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি এমনই তীব্র আকার ধারণ করে যে শেরা ওই ব্যক্তিকে মারধর পর্যন্ত করেন বলে অভিযোগ।

এই ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে গুরমিত সিং ওরফে শেরা নামে পরিচিত এই দেহরক্ষীকে। ১৮ বছর ধরে তিনি সালমান খানের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করছেন।
মুম্বাইয়ের ডিএন নগরের পুলিশ শেরাকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে। এরই মধ্যে ভারতীয় দণ্ডবিধি ৩২৬ এবং ৩২৩ ধারার অধীনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।

এ বিষয়ে অবশ্য শেরাকে আগেই জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি এই পুরো ঘটনা অস্বীকার করে বলেছিলেন যে পুরো বিষয়টিই ছিল স্রেফ ‘উত্তপ্ত বাদানুবাদ’ মাত্র।

সালমান খানের খুবই কাছের মানুষ এই শেরা। সালমান তাঁর একটি সিনেমাও উৎসর্গ করেছিলেন এই শেরাকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.