সিরিয়ায় স্কুল ভবনে বিমান হামলায় শিশুসহ নিহত ২৮

0

অনলাইন ডেস্ক : সিরিয়ার বিদ্রোহী অধিকৃত ইদলিব প্রদেশের একটি স্কুলে বিমান হামলায় ২২ শিশু ও ছয় শিক্ষক নিহত হয়েছেন। বুধবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ একথা জানিয়েছেন। ইউনিসেফের পরিচালক অ্যান্থনি লেক বলেন, ‘এটি ইচ্ছাকৃত মর্মান্তিক ঘটনা এবং রীতিমতো যুদ্ধাপরাধ।’

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট বলেন, হামলাকারী যুদ্ধবিমানগুলো রাশিয়া অথবা সিরিয়ার। যুদ্ধবিমানগুলো হাসা গ্রামের একটি স্কুল ভবন সহ ছয়টি স্থাপনায় হামলা চালায়।

হামলার বিষয়ে জানতে চাইলে, রাশিয়ান রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেন, এটি ভয়ঙ্কর ঘটনা। তবে আমি মনে করি এ হামলার সঙ্গে আমরা জড়িত নই।

উল্লেখ্য, ২০১১ সালের মার্চ মাসে শুরু হওয়া এই দ্বন্দ্বে ৩ লক্ষের অধিক মানুষ নিহত এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।এনডিটিভি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.