শিকাগোতে বিমানে আগুন

0

অনলাইন ডেক্স : যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মূহুর্তের মধ্যেই আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়।

শুক্রবার এ ঘটনার পরপরই ক্রু-রা বিমানটি নামিয়ে আনেন এবং জরুরি নির্গমণ পথ দিয়ে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়, জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় কেউ গুরুতর কোনো আঘাত পেয়েছেন বলে খবর পাওয়া যায়নি।

এ ঘটনার কয়েক ঘন্টা আগে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট ল্যাউডেরডালে অপর একটি ঘটনায় ফেডএক্সের একটি মালবাহী বিমান নামার সময় এর চাকা ফেসে গিয়ে আগুন ধরে যায়, দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফেডএক্সের পাইলটরা নিরাপদ আছেন বলে পরে কোম্পানীটির পক্ষ থেকে জানানো হয়।

ওদিকে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩৮৩ শিকাগো থেকে ১৬১ জন যাত্রী ও নয়জন ক্রু নিয়ে মিয়ামি রওয়ানা হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, বোয়িং কোম্পানির তৈরি ৭৬৭ মডেলের দুই ইঞ্জিনের বিমানটির ডানপাশের ইঞ্জিনে আগুন ধরে যায়, এ কারণে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিমানটি দিক পাল্টে ও’হেয়ারের একটি রানওয়েতে নেমে আসে।

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানটির ডানপাশে আগুন জ্বলছে এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হয়ে আসছে, বিমানটির বামপাশে একটি জরুরি নির্গমন পথ লাগানো হয়েছে। হতভম্ব যাত্রীরা আগুনের দিকে তাকিয়ে আছেন আর দমকলের ট্রাক থেকে আগুনে পানি ছিটানো হচ্ছে।

এ ঘটনা মারাত্মক দুর্ঘটনায় রূপ নিতে পারত বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দমকল কর্মকর্তা টিমোথি শ্যাম্পে।

তিনি জানান, বিমানটিতে ১৯ হাজার ৫০৪ কেজি জেট ফুয়েল ছিল, দমকল কর্মীরা বিমানটির কাছে গিয়ে জ্বালানি চুইয়ে পড়তে দেখেন। আরেকটু দেরি হলে এ থেকে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.