ছেলের হাতে মা খুন

0

সিটিনিউজবিডি : মৌলভীবাজার পৌর শহরের রিনা ভৌমিক নামে মাকে খুন করেছে তার ছেলে উৎপল ভৌমিক।

রোববার বিকেল চারটায় শহরের সৈয়ারপুর এলাকার লোকনাথ মন্দিরের পাশে ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উৎপল ভৌমিক পরিবারের সঙ্গে মৌলভীবাজারের সৈয়ারপুর এলাকায় লোকনাথ মন্দিরের পাশে থাকেন। আজ দুপুর সাড়ে তিনটায় পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে তার মাকে দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান।

প্রতিবেশী সূত্রে আরো জানা যায়, উৎপল ভৌমিক এর আগেও বেশ কয়েকবার প্রতিবেশী কয়েকজনকে মেরে আহত করেছে। ফলে এলাকার লোকজন ভয়ে ওর অপকর্মের ব্যাপারে মুখ খুলতে নারাজ।

ঘটনার পর প্রতিবেশীরা উৎপল ভৌমিককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.