কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের ছলিমপুরের পাহাড়ে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ ধরা পড়েছে । রোববার সকালে পাহাড়ে একটি বড় আকারের ছাগল খেয়ে সাপটি অসুস্হ হয়ে পড়ে। অজগরটি ধরা প্রসঙ্গে স্হানীয় জনসাধারণ বলেন, বিভিন্ন সময়ে গভীর জঙ্গল থেকে অজগর সাপসহ অন্য পশু লোকালয়ের কাছে এসে গবাদিপশু খেয়ে চলে যায়। এ কারণে স্থানীয় লোকজন পালা করে তাঁদের পশুগুলো পাহারা দেন। রোববার সকালে বড় আকারের ছাগল খেয়ে ওই অজগরটি অসুস্থ হয়ে পড়ে। এক কৃষক সাপটিকে দেখে ফেলেন। পরে তিনি সবাইকে খবরটি জানান।এরপর ১৫-২০ জন যুবক গিয়ে অজগরটি ধরে ফেলেন। পরে তাঁরা অজগরটিকে ধরে ছলিমপুর বাংলাবাজার এলাকায় নিয়ে যান। অজগরটিকে মুখ বস্তাবন্দী করে রশি দিয়ে বেঁধে ভ্যানগাড়িতে রাখা হয়। পেটের মাঝামাঝি অংশ ফুলে রয়েছে। উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভিড় জমিয়েছে। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর অজগরটি চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়।
এ বিভাগের আরও খবর
