মোঃ সাইফুল উদ্দীল, রাঙামাটি : ‘উন্নত স্যানিটেশন সুস্থ জীবন’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী।
সোমবার সকালে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়নকরণ (সেক্টর) প্রকল্প এলজিইডি ও ডিপিএইচই’র আয়োজনে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাপনী বক্তব্য রাখেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
তিনি বলেন, স্যানিটেশন বিষয়ে সকলকে সচেতন হতে হবে। এই সচেতনতার মাধ্যমে আমাদের স্বাস্থ্য সুস্থ থাকা সম্ভব।
তিনি আরো বলেন, এই স্যানিটেশন বিষয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে জানাতে হবে এবং সচেতন করতে হবে। পৌর এলাকায় এই বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ সকল নাগরিকের স্বাস্থ্য বিষয়ে রাঙামাটি পৌরসভা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি জানান।
র্যালীতে আরো উপস্থিত ছিলেন পৌরসভার এক্সইএন আতিকুর রহমান, পৌর সচিব উমেশ রায়, এসআই ফিরোজ আল মাহমুদসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।
