দুবাইতে শফিকুল ইসলাম বেবীর মৃত্যুতে শোক সভা

0

দুবাই ব্যুরো : রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম বেবীর মৃত্যুতে রাউজান সমিতির আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও আবুল কাসেমের সঞ্চালনায় এই শোক আয়োজনে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এর ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ বিএম ফজলে রাব্বী চৌধুরী, বাশখাঁলী ১১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানুল গণি চৌধুরী, অধ্যাপক এম এ ছবুর, রাউজান সমিতির যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, ইউ পি সদস্য বাবুল মিয়া, মো তারেক, দেব প্রসাদ দাশ দেবু, প্রমুখ।

দুবাই বঙ্গবন্ধু পরিষদের জসিম উদ্দিন পলাশ, শৈবাল বড়ুয়া, আলম উদ্দিন চৌধুরী, রাউজান সমিতির উপদেষ্টা আলহাজ্ব শফিউল আলম, হাজী বালি মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভার প্রারম্ভে পবিত্র কোরআন তেলোয়াত ও পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরিদুল আলম।
আরও উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এ ছবুর, সহ সভাপতি নূরন্নবী রওশন, রাউজানের জননন্দিত সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর ভ্রাতা সমাজসেবক, ক্রীড়া সংগঠক এ বি এম ফজলে রাব্বী চৌধুরী, বাঁশখালীর সাবেক সাংসদ দুঃ সময়ের সাহসী কান্ডারী মরহুম সুলতানুল কবীর চৌধুরীর ভ্রাতা বাঁশখালী ১১ নং ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সুলতানুল গণি চৌধুরী, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.