রাঙামাটিতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি শহরের পৌরসভা এলাকা থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটেছে বলে আশংকা করছে স্থানীয়রা।
মেয়েটির নাম সালমা আক্তার (২২), তার স্বামী শফিকুল ইসলাম। মেয়েটির বাড়ি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বলে জানা গেছে আর ছেলেটির বাড়ি মুন্সিগঞ্জে।
ঘর থেকে পাওয়া দলিল অনুসারে তাদের বিয়ে হয়েছিলো ৬ মাস ২দিন হয়। এর আগেও মেয়েটির অরেকটি স্বামী ছিলো বলে জানা গেছে। মেয়েটির বর্তমানের স্বামী শফিকুল ইসলাম রাঙামাটি শহরের বনরুপায় বাদম বিক্রয় করতো বলে স্থানীয় সূত্রে জানা যায়।
৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন বলেন, এই লোকটি এই মাসের ২১ তারিখে ভাড়া বাসায় এসেছিলো। মাত্র ১০ দিন হচ্ছে তারা এখানে এসেছে।
তবে জানা যায়, তার স্বামী বাজার নিয়ে এসে দেখতে পায় ঘরের দরজা বন্ধ, পরে তিনি পিছনের জানালা দিয়ে দেখতে পান তার স্ত্রী সালমা আক্তার বাথরুমে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তিনি লোকজন ডাকার নাম করে ঐ স্থান থেকে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, আমরা সেখানে যে কাগজ পত্র পেয়েছি সে অনুসারে জানতে পারি মেয়েটির বাড়ি বাঘাইছড়ি উপজেলায়, আমরা তার পিতা-মাতাকে সংবাদ পাঠিয়েছি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং সালমা আক্তার নামে মেয়েটির ঝুলন্ত লাশ উদ্ধার করি। লাশটি ময়না তদন্তের জন্য রাঙামাটি হাসপাতালে পাঠিয়েছি এবং তার পিতা মাতাকে সংবাদ পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, তার স্বামী পালাতক রয়েছে। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.