কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় বিষপানে এক গৃহবধূ আত্মহত্যা করেছে ।
জানা যায়,বড় কুমিরা এলাকার তিতা বাড়ীর মোহাম্মদ বশির আহম্মদের স্ত্রী জোসনা আক্তার (৪৫) গতকাল রবিবার বিষপান করলে সাথে সাথে পরিবারের সদস্যরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়।
আজ সোমবার দুপুরে জোসনা আক্তার মারা যান। সে ৪ সন্তানের জননী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, জোসনা বেগম বেশ কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ৭ নং কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ হাসান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহিলাটি মানসিক ভারসাম্য ছিলেন।
গতকাল শ্বশুর বাড়িতে বিষ পান করলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে আজ তার মৃত্যু হয়।
আলোচনার ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া তার দাফন করা করা হয়।
