দিলীপ তালুকদার/বাবর মুনাফ : বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা ইম্পেরিয়াল হোটেলের বল রুমে এ বর্ধিত সভা হচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামীলীগের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
এতে দেশের সকল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি সাধারন সম্পাদকগণ যোগ দিয়েছেন বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি টিপু সুলতান চৌধুরী ও সাধারন সম্পাদক পার্থ সারথী চৌধুরী।
