সিটিনিউজবিডি : চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস আমবাগান বস্তিতে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুড়ে গেছে বহু বস্তিঘর।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আমবাগান কুপার পাড়স্থ রেলওয়ে বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ১১টি গাড়ী ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৪ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২৮টি বসত ঘর পুড়ে যায়। উদ্ধার করা হয়েছে ৫লক্ষ টাকার মালামাল।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলশী থানাধীন আমবাগান এলাকায় অবস্থিত রেলওয়ে বস্তিতে আগুন ২৮টি বস্তিঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আমাদের আগ্রাবাদ, বন্দর, নন্দনকানন ষ্টেশন থেকে ৩টি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুইঘন্টা চেষ্টার পর ভোরে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
