প্রবল বর্ষণে মুম্বাইয়ের রাস্তায় হাঁটুপানি

0

সিটিনিউজবিডিঃ প্রবল বর্ষণে ভারতের মুম্বাইয়ের বেশির ভাগ রাস্তায় হাঁটুপানি। জলবদ্ধতার কারণে সেখানকার ট্রেন চলাচল বন্ধ হওয়ার উপক্রম। গত ১০ বছরের মধ্যে সেখানে এবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

পিটিআইয়ের খবরে জানানো হয়, সান্তাক্রুজ এলাকায় গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৮৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত ১০ বছরে এটি রেকর্ড পরিমাণ বৃষ্টি। মুম্বাইয়ের কোলাবা শহরে ২০৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
কর্মমুখী মানুষেরা ঘর থেকে বের হতে পারছেন না। ট্যাক্সি ও রিকশাচালকেরাও বিপর্যস্ত। আবহাওয়া বিভাগ বলছে, মুম্বাইয়ে এই ভারী বৃষ্টি আরও কয়েক দিন থাকবে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে আজ শনিবার মুম্বাইয়ের স্কুল ও কলেজগুলো বন্ধ থাকবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.