দিল্লিতে অগ্নিকাণ্ডে নিহত ৩

0

অনলাইন ডেস্ক : ভারতের দিল্লিতে একটি ভবনে আগুন লেগে তিন জন মারা গেছেন।

দিল্লির উত্তর-পূর্বে শাহদারায় মহান পার্কের সংলগ্ন একটি ভবনে বুধবার ভোরে আগুন লাগে। ভোর ৫টার দিকে অগ্নিনির্বাপণ বিভাগে ফোন করে আগুন লাগার খবর দেওয়া হয়।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

অগ্নিনির্বাপণ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নিচ তলায় লাগা আগুন চার তলা ভবনের পুরো অংশে ছড়িয়ে পড়ে। তবে কিছু সময়ের প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুনে পুড়ে মারা যাওয়া তিনজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। আহত ১০ জনকে এলটিবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি ই-রিকশা থেকে আগুনের সূত্রপাত হয়। এই ই-রিকশা পার্কিংয়ে রেখে চার্জ দেওয়া হচ্ছিল। সে সময় শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.