চট্টগ্রামে চাল নিয়ে তেলেসমাতি : ৩ জন বরখাস্ত

0

বিশেষ প্রতিনিধি : ওএমএস’র ডিলারদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম খাদ্য অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ শাহনেওয়াজ এবং শুভজিত দে-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদের বরখাস্ত করা হয়েছে। একই সাথে চট্টগ্রামের তিনজনের ডিলারশিপও বাতিল করা হয়েছে। তারা হচ্ছেন আবদুল কুদ্দুস, সৈয়দ মো. মারুফ ও মো. বখতেয়ার।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, খাদ্য বিভাগের তিনজন পরিদর্শকের বিরুদ্ধে ওএমএসের চাল ডিলারের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তিন পরিদর্শকের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়েছে বলে তদন্ত কমিটি প্রতিবেদনে উল্লেখ করেছে। তদন্ত প্রতিবেদনটি আমরা খাদ্য অধিদপ্তরে প্রেরণ করেছি।

অধিদপ্তর তিন কর্মকর্তাকে সামরিক বরখাস্ত করো হয়েছে। খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, নগরীতে ওএমএস’র চাল নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল কাশেমের সমন্বয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তিন কর্মদিবসের মধ্যে গতকাল মঙ্গলবার প্রতিবেদন দাখিল করে। এই প্রতিবেদনের ভিত্তিতে তিন খাদ্য পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে।
অভিযোগ রয়েছে, সরকারি গুদাম থেকে চাল খোলাবাজারে যাওয়ার কথা। কিন্তু খাদ্য পরিদর্শকদের যোগসাজশে সেই চাল যাচ্ছে পাইকারি বাজারে। স্বল্প আয়ের মানুষের জন্য সরকার ন্যায্যমূল্যের চাল বিক্রি শুরু করে। কিন্তু দেওয়ানহাট ও হালিশহর সিএসডি গুদাম থেকে ব্যানার খুলে এসব চাল পাইকারি বাজারে চলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ৩০ জন ডিলার প্রতিদিন ২ মে. টন করে চাল উত্তোলন করতেন। দিনে ৬০ টন চালের সিংহভাগ পাইকারি বাজার ও দোকানে পাচার হয়ে যাচ্ছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.