আনুশকার অনুপ্রেরণা ছিল ‘জাব উই মেট’

0

বিনোদন : ভারতের জনপ্রিয় রেডিও স্টেশন ‘রেডিও মিরচি’র একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন বলিউড তারকা আনুশকা শর্মা। সেখানে তিনি তার ক্যারিয়ারের বিভিন্ন সময় ও এখনকার অবস্থা প্রসঙ্গে আড্ডা দেন তার ভক্তদের সাথে। অনুষ্ঠানে ভক্তদের একটি প্রশ্ন ছিল তার বলিউডে অভিষেকের বিষয়টি ও অভিনয়ের প্রতি আগ্রহ কিভাবে।

আনুশকা এ প্রসঙ্গে বলেন, ‘আমি শহিদ কাপুর ও কারিনা কাপুরের আগে থেকেই ভক্ত ছিলাম। তাদের ‘জাব উই মেট’ ছবিটি দেখার পর থেকেই অভিনেত্রী হওয়ার আগ্রহ জন্মে। এর আগে এ বিষয়টি নিয়ে কোনো চিন্তা ছিল না আমার। এরপর ‘রাব নে বানাদে জোড়ি’ ছবির মাধ্যমে একটি সুযোগ পাই। প্রথম ছবিতেই শাহরুখ খান। এরপর অবশ্য তার সাথে আরো কাজের অভিজ্ঞতা হয়েছে। কিন্তু প্রথমে তার সাথে কাজের অভিজ্ঞতাটাই ছিল অন্যরকম। এত বড় একজন সুপারস্টারের সাথে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু! আমি সত্যিই ভাগ্যবান।’ এছাড়াও ‘রেডিও মিরচি’র এই অনুষ্ঠানে অনেক মজার মজার প্রশ্ন করেন আনুশকা ভক্তরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.