বিশ্বের সর্ববৃহৎ শক্তিশালী টেলিস্কোপ তৈরি করে ফেলল NASA

0

ওয়াশিংটন:  মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইঞ্জিনিয়াররা বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ তৈরির কাজ শেষ করেছে সম্প্রতি। প্রায় দুই দশক ধরে টেলিস্কোপটির কাজ চলছিল। টেলিস্কোপটির নাম রাখা হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। যদিও এই টেলিস্কোপটির কার্যক্রম শুরু হবে দু’বছর পর। ২০১৮ সালের অক্টোবরে ফ্রান্সের গায়ানা থেকে একটি ইউরোপিয়া আরিয়ান রকেট এই টেলিস্কোপটি নিয়ে উৎক্ষেপিত হবে-এমনই পরিকল্পনা নাসার। তবে এর আগে এটি ভালোভাবে কাজ করছে সেটি পরীক্ষা করে দেখা হবে।

ম্যারিলেন্ডে যে স্পেস সেন্টার আছে সেখানে কয়েক সপ্তাহের মধ্যেই এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। সিনিয়র প্রকল্প বিজ্ঞানী জন মেথার বলেন, “আজ আমরা আমাদের টেলিস্কোপ নির্মাণ সমাপ্ত করেছি এবং প্রমাণ করতে যাচ্ছি এটা সঠিকভাবে কাজ করছে”। এর আগে ২৬ বছর ধরে সবচেয়ে বড় টেলিস্কোপ ছিল হাবল স্পেস টেলিস্কোপ। জেমস ওয়েব হতে যাচ্ছে তারই উত্তরসূরী। মাথের জানিয়েছেন, ‘এটা অনেক শক্তিশালী, এমনটি এটা হাবল টেলিস্কোপ থেকেও বেশি শক্তিশালী’।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.