টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী কিংস

0
টস জিতে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।
আজ শুক্রবার উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুরে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দল রাজশাহী কিংস।
এবারের বিপিএলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান নেই। ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে সাতটি দল—কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস ও বরিশাল বুলস।
আর্থিক বিশৃঙ্খলায় বাদ পড়েছে গত আসরের দল সিলেট সুপারস্টারস। আর এবার নতুন যুক্ত হয়েছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। আজ উদ্বোধনী ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলবে রাজশাহী কিংসের বিরুদ্ধে। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.