‘প্রেগন্যান্ট’ হওয়ায় তড়িঘড়ি বিয়ে করেছেন লিজা হেডেন!

0
মা হতে চলছেন লিজা হেডেন। আর সেই কারণেই চটজলদি বিয়ের সিদ্ধান্ত নেন বলিউডের এই মডেল অভিনেত্রী। আপাতত সেই গুঞ্জন ভাসছে বলিউডের বিভিন্ন মহলে।
করণ জোহরের সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন লিজা। ওই সিনেমায় একটি আইটেম গানেও দেখা যায় তাকে। কিন্তু, তিনি যে মা হতে চলেছেন, সে বিষয়ে কাউকে ঘুণাক্ষরেও জানতে দেননি।
আর এরপরই দীর্ঘদিনের বয়ফ্রেন্ড দিনো লালভানিকে বিয়ে করেন লিজা। থাইল্যান্ডে বসেছিল সেই বিয়ের আসর। সেখানেও একচোট বিতর্ক হয় লিজা হেডেনের শ্বশুরবাড়ির লোককে ‘পাকিস্তানি’ বলায়। খুব নাকি চটে যান লিজা। এমনকি, এ নিয়ে একটি ভারতীয় সংবাদমাধ্যমকে একহাতও নেন নায়িকা।
সেই বিতর্কে ইতি পড়তে না পড়তেই ফের লিজার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে গুঞ্জন চলছে। বি-টাউনের একাংশের মতে, লিজা যে মা হতে চলেছেন, সেটা লুকিয়ে রাখা উচিত হয়নি। কারণ, আইটেম ডান্সে শারীরিক ক্ষমতা এবং কৌশলের প্রয়োজন হয়। এবং, সেটা করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে, বিপাকে পড়তেন করণ।
বিয়ের পর ইতালিতে ছুটি কাটাতে ব্যস্ত লিজা। এ নিয়ে এখনো নিজ মুখে কিছু বলেননি তিনি।  আর এতেই উঠছে প্রশ্ন, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়াতেই কি বিষয়টি চেপে গিয়েছেন লিজা? সেটা অবশ্য দিনো লালভানির সদ্য বিবাহিত স্ত্রী-ই ভাল বলতে পারবেন।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.