সিটিনিউজবিডি : গুণে ও মানে দু’দলের ব্যবধান আকাশ-পাতাল। ফিফা র্যাংকিংয়ের দিকে তাকালেও বোঝা যায়। দুদলের পার্থক্য ৬২ ধাপ। এমন একটি দলের বিপক্ষে আর্জেন্টি গোল বন্যা বইয়ে দেবে এমনই ধারনা ছিল সবার। বিশেষ করে লিওনেল মেসির মত ফুটবলার আছে যে দলে তাদের সামনে তো জ্যামাইকা স্রেফ উড়ে যাওয়ার কথা।
কিন্তু না, উড়ে যায়নি জ্যামাইকা। মাত্র ০-১ গোলে হেরেছে। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলদাতার নাম গঞ্জালো হিগুয়াইন। সার্জিও অ্যাগুয়েরোর পরিবর্তে মাঠে নামা ন্যাপোলির এই স্ট্রাইকারের পা থেকে ১১ মিনিটে এসেছে জয়সূচক গোলটি। এ জয়ে ‘বি’ গ্র“প থেকে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে আর্জেন্টিনা।
সংখ্য সুযোগ হাতছাড়ার ম্যাচে একমাত্র গোলটি করেন গনসালো হিগুয়াইন। শুরু থেকেই জ্যামাইকাকে চেপে ধরে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। প্রথম সাত মিনিটেই তিনটি সুযোগ তৈরি করে তারা। কিন্তু হিগুয়াইন সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি প্রতিযোগিতার দ্বিতীয় সফলতম দলটিকে।
একাদশ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন হিগুয়াইন। এই গোলে দারুণ অবদান রয়েছে অ্যাঞ্জেল ডি মারিয়ার। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা বাঁদিক থেকে বল দেন হিগুয়াইনকে। এবার ঠিকই তিনি জাল খুঁজে পান।
