নেপালের মানুষ খাদ্যঝুঁকিতে

0

সিটিনিউজবিডি  :   ভূমিকম্প বিধ্বস্ত নেপালের ১০ লাখেরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন বলে জানিয়েছে জাতিসংঘ । এসব মানুষের জন্য জরুরি ত্রাণ সাহায্যের আবেদন জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ফাও নেপালের ঝুঁকিপূর্ণ এ জনগোষ্ঠীর জন্য দুই কোটি ৩০ লাখ ডলারের জরুরি সাহায্য চেয়েছে।

ফাও’র মুখপাত্র স্টিফেন ডুজারিচ বলেছেন, ভূমিকম্প কবলিত নেপালের ছয়টি অঞ্চলের জনগোষ্ঠীর জন্য এ সাহায্য প্রয়োজন। এসব অঞ্চলের শতকরা প্রায় ৫০ ভাগ মজুদ খাদ্যশস্য নষ্ট হয়ে গেছে। এসব খাদ্যশস্যেরর মধ্যে রয়েছে ধান, গম, যব ও ভুট্টা।

গত ২৫ এপ্রিল নেপালে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির প্রায় ৯,০০০ মানুষ নিহত হয়। গৃহহীন হয়ে পড়ে প্রায় এক লাখ বাসিন্দা।

ফাও-এর নেপাল প্রতিনিধি সোমসাক পিপোপিনিয়ো বলেছেন, দেশটির দুই-তৃতীয়াংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল হওয়ার কারণে এসব মানুষ খাদ্য সঙ্কটের মুখে পড়েছে। জাতিসংঘের পক্ষ থেকে যে অর্থসাহায্য চাওয়া হয়েছে তার বেশিরভাগই সেচ ও সারসহ অন্যান্য কৃষিপণ্যে ভর্তুকি দেয়ার কাজে ব্যবহার করা হবে ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.