পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

0

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ভবানীপুর বাজার সংলগ্ন পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাক বাইসাইকেল দূর্ঘটনায় তাপ বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়।

জানা যায়, রবিবার সকাল সাড়ে ৭টায় তাপবিদ্যুৎ এর তৃতীয় ইউনিটের নির্মাণ শ্রমিক রেজাউল ইসলাম (৩২) প্রতিদিনের ন্যায় বাইসাইকেল যোগে বড়পুকুরিয়া যাওয়ার পথে পশ্চিম শেরপুর মসজিদ মোড়ে অপরদিক থেকে আসা বস্তা বোঝাই একটি ট্রাক সজোরে বাইসাইকেলকে ধাক্কা দিলে মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে উপজেলার ৮নং হাবড়া ইউনিয়নের সোলাইমান প্রামাণিক ছেলে। পরে এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়। যার নম্বর ঢাকা মেট্রো-ট১৪-৪৯৭৩।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহাম্মেদ জানান, সড়ক দূর্ঘটনায় তাপ বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.