হিলারীকে সালমানের সমর্থন

0

বিনোদন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারী ক্লিনটনের জয়ের আশা করছেন বলিউড সুপারস্টার সালমান খান।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে টুইটারে হিলারীর একটি ছবি পোস্ট করে তাকে উদ্দেশ্য করে সল্লু লিখেছেন, ‘আশা করছি আপনি জিতবেন। সৃষ্টিকর্তা আপনাকে সংবিধান ও মানবিক মূল্যবোধ অনুসরণের মনোবল দিক। শুভকামনা রইলো।’ সালমান এমনিতে অরাজনৈতিক মানুষ কিন্তু জনদরদি হিসেবে তার অনেক ভূমিকা রয়েছে। মূলত মানবিকতার কথা ভেবেই আনুষ্ঠানিকভাবে হিলারীকে সমর্থন জানালেন ৫১ বছর বয়সী এই তারকা।

কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্তের অনেকের ধারণা, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিশ্ব ভয়াবহ অনিশ্চয়তার মুখে পড়তে পারে। যদিও বলিউডবাসীর মধ্যে অভিনেতা অনুপম খের ট্রাম্পকেই সমর্থন জানাচ্ছেন। তিনি ক’দিন আগে নিউজার্সিতে এই প্রার্থীর শোভাযাত্রায়ও অংশ নেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.