নগরীতে লরি চাপায় নিহত ১

0

সিটিনিউজবিডি : নগরীর আকবর শাহ থানা এলাকায় বিএসআরএমের কারখানার সামনে রোববার (০৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে লরি চাপায় এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। নিহত আমিনুল ইসলামের (৩২) বাড়ি জামালপুর।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম কারখানার সামনে পাক্কা রাস্তার মাথা এলাকায় লরি চাপায় আমিনুল গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে সহকর্মী গোপাল রহমান চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এএসআই পঙ্কজ কুমার বড়ুয়া।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.