কবি মাহবুব উল আলমের জন্মদিন পালন

0

চট্টগ্রাম অফিস : অমর একুশের প্রথম অবিস্মরণীয় ভাষার জন্য কবিতা “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি”র স্রষ্ঠা কবি মাহবুব উল আলমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, চারুকলা ও লোককলা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালা সন্দীপনার দোস্ত বিল্ডিংস্থ সংগঠন মিলনায়তনে গতকাল ৭ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে ছিল কবির প্রতিকৃতি ভাষ্কর্যে পূষ্পার্ঘ্য অর্পণ, “বাংলা বর্ণমালার মান রাখতে কবি মাহবুব উল আলমের কবিতায় বিপ্লব দেখা” শীর্ষক আলোচনা সভা, কবিকে নিবেদিত তাঁরই লেখা কবিতা আবৃত্তি, পাঠ ও সঙ্গীতাঞ্জলি।
কবির প্রতিকৃতিতে পুষ্পর্ঘ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাষ্কর ডি.কে.দাশ (মামুন)।
সকাল সাড়ে ১০ টায় সন্দীপনার কেন্দ্রীয় সংগঠক ইঞ্জিনিয়ার সঞ্চয় কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত আলোচক বৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক বেলায়েত হোসেন, বিশিষ্ট সংগঠক ও রাজনীতিবিদ আলী আহম্মেদ নাজির, বিশিষ্ট রাজনীতিবিদ সুযষময় চৌধুরী, শিক্ষাবিদ বাবুল দাশ, প্রাবন্ধিক সিদ্দিকুল ইসলাম, কবিয়াল আব্দুল লতিফ, ওস্তাদ অমলেন্দু রাহা, বাচিক শিল্পী, মেজবাহ উদ্দিন চৌধুরী, শিল্পী কাজল দত্ত, কবিয়াল অশ্বিনী কুমার দাশ, সংগঠক শওকত আলি সেলিম, ইতিহাস গবেষক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, কবি আসিফ ইকবাল, চ.বি অধ্যাপক জাহেদ আলি চৌধুরী, সাংবাদিক আবছার উদ্দিন অলি, নাট্যকর্মী প্রকৌশলী অনিত কুমার নাথ, নাট্যকর্মী এমরান হোসেন মিঠু, আইটি এক্সাপার্ট মোঃ ইসমাইল হোসেন, নাট্যকর্মী জাহানারা পারুল, প্রকৌশলী সঞ্জয় দে সনজিত, সংগঠক মোশারফ হোসেন রুনু, প্রধান শিক্ষিকা তাহেরা খাতুন, কবি মিনহাজুন্নিছা, কবি দীনা, নাট্যকর্মী মোঃ রাশেদ প্রমুখ।
নাট্যকর্মী এমরান হোসেন মিঠু ও শিল্পী দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পাঠ ও সঙ্গীতে অংশ নেন শিল্পী কাজল দত্ত, উজ্জ্বল সিংহ, শিল্পী মুসলিম আলি জনি, বৃষ্টি দাশ, আজগর আলি, শাহিদা খানম শাহী, মোহাম্মদ দিদার হোসেন, তন্বী দাশ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.