৩০ কোটি রুপি খরচ করে যোগযজ্ঞ

0

— আন্তর্জাতিক যোগ দিবসে দিল্লির রাজপথে যোগচর্চায় নরেন্দ্র মোদী

 

সিটিনিউজবিডিঃ রোববার ভোরে দিল্লির প্রাণকেন্দ্র ইন্ডিয়া গেইটের কাছে ভারতীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণে এই যোগচর্চাই ছিল এ দিবসের মূল আয়োজন। সাদা পাজামা আর ফুল হাতা গেঞ্জির সঙ্গে তেরঙা স্কার্ফ গলায় ঝুলিয়ে রাজপথে বিছানো লাল মাদুরে যোগাসনে বসেন ভারতীয় প্রধানমন্ত্রী। মাইকে যোগ গুরু রামদেবের নির্দেশনা অনুসরণ করে মোদীর পেছনে বিভিন্ন আসন চর্চা করেন অংশগ্রহণকারীরা। রাজপথের সবুজ চত্বরে এসময় ভাসছিল তানপুরার লহরি।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ভারতীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আধা সামরিক বাহিনীর সদস্য ও পুলিশ মিলিয়ে প্রায় ৩৭ হাজার মানুষ ৩৫ মিনিটের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলে এনডিটিভির খবর। ৩০ কোটি রুপি খরচ করে দিল্লির এই যোগ জমায়েতের আরেকটি লক্ষ্য ছিল একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের যোগসাধনের গিনেজ রেকর্ড গড়া।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.