আজ সন্ধ্যায় রংপুরের মুখোমুখি তামিমের চিটাগাং

0

খেলাধুলা : বিপিএল মিশন জয় দিয়েই শুরু করেছে চিটাগাং ভাইকিংস। আজ বুধবার সন্ধ্যা ৭টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারা।
রংপুর ও চিটাগাংয়ের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সরাসরি সম্প্রচার করবে দুটি চ্যানেল, চ্যানেল নাইন ও সনি সিক্স।

এদিকে সৌম্য-নাঈমের রংপুর আজকের ম্যাচ দিয়েই এবারের বিপিএল মিশন শুরু করবে। সৌম্যর রংপুরে অভিজ্ঞ ক্রিকেটারদের ছড়াছড়ি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রুবেল হোসেন, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মুক্তার আলী, সোহাগ গাজীরা বেশ অভিজ্ঞ। বিদেশি অভিজ্ঞদের মধ্যে রয়েছেন- শহীদ আফ্রিদি, সচিত্র সেনানায়েকে, নাসির জামশেদরা।

এছাড়া মোহাম্মদ মিঠুন, আরাফাত সানি, পিনাক ঘোষ, মেহরাব হোসেন জসি ও শাহবাজ চৌহানের মতো তরুণ-অভিজ্ঞ ক্রিকেটাররাও রয়েছেন রংপুর রাইডার্সে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.