খেলাধুলা : ৩১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড গত সোমবার স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার দেওয়া লা লিগার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন।
রোনালদো বলেন, “চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নিয়ে (২০১৫-১৬ মৌসুমটি) আবেগে পূর্ণ। চুক্তি নবায়ন আর মার্কার পুরস্কার নিয়ে আমার জন্য খুব বিশেষ একটি দিন, আমি আর কী চাইতে পারি?”
তিনি বলেন, আমি খুব খুশি। এটা আমাকে পরিশ্রম করে যেতে আর পরের কয়েক বছর আরও ভালো হতে অনুপ্রেরণা দেয়। ঈশ্বর তাকেই সাহায্য করে যে কঠিনতম পরিশ্রম করে।
