গোলাম সরওয়ার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
নিউইয়র্ক টাইমসে জয় নিবন্ধে এই দাবি জানান। জয় তার লেখায়, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর স্ব-পরিবারে হত্যার বিয়োগান্ত ঘটনা তুলে ধরেন।
তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ৪০ বছরের বেশী সময় ধরে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যায় বিচারে তার দণ্ড হয়েছে।
