নাহিদা, রান্নাঘর : যখন গরম পড়ে, তখন বাহির থেকে আসার পর ইচ্ছা করে একটু ঠান্ডা কিছু খেতে। ঠাণ্ডা কিছুর মধ্যে দই খেতে বেশ ভালো লাগবে। আসুন এই ঠান্ডা দই আপনি কি ভাবে ঘরে বসে তৈরী করতে পারবেন।
উপকরণ : তরল দুধ ১ লিটার। পুরাতন টক দই ১/৪ কাপ।
প্রস্তুত পদ্ধতি : দুধ ফুটে ওঠা পর্যন্ত জ্বাল দিন। নাড়তে হবে সারক্ষণ যেন সর না বসে। এক দুবার ফুটে আসলে নামিয়ে নিন। তারপর দুধ ঠাণ্ডা করতে হবে কিছুটা। আঙুলে গরম সহ্য হয় এমন অবস্থায় এনে পুরাতন দই এতে ভালোভাবে মিশিয়ে ওভেনে ১৩০ ডিগ্রিতে ৩০ মিনিট বেইক করতে হবে।
অথবা চুলায় প্যানের উপর দইয়ের বাটি বসিয়ে আধা আঙুল সমান পানি দিয়ে অল্প আঁচে ৩০ মিনিট জ্বাল দিতে হবে। এরপর ঠাণ্ডা না হওয়া পর্যন্ত হাঁড়িতেই রেখে দিন। চুলায় দই বানালে ঢাকনা দিয়ে প্যান ঢেকে দিতে হবে। দই ঠাণ্ডা হলে নামিয়ে ফ্রিজে রেখে দিন।
এরপর পরিবেশন করুন, আপনার ইচ্ছার মতো করে।
