৯ বছর ধরে ফোন সাইলেন্ট

0

বিনোদন :  রিং বেজেই যায়, ফোন ধরেন না। গত ৯ বছর ধরে বিদ্যার ফোন থাকে সাইলেন্ট মুডে। কাহানি টু-এর প্রচারের ফাঁকে নিজেই এমন কথা জানালেন বলিউডের ‘ডার্টি পিকচার গার্ল’।  একেবারে হাসতে হাসতে বলেন, ‘আরে আমার ফোন কখনো খুঁজে না পেলে খুব সমস্যায় পড়ি। কারণ আমার ফোন তো সাইলেন্টে থাকে।’

সোশ্যাল মিডিয়া নিয়েও একদম মাথা ঘামান না। দিনে বড়জোড় মিনিট পাঁচেক ফেসবুক বা টুইটার চেক করেন। তবে এটাও বললেন, সোশ্যাল মিডিয়ায় ইদানিং তাঁর সামান্য উত্সাহ তৈরি হয়েছে, উপভোগও করতে শিখেছেন। যদিও সেই উত্সাহ কোনোদিন নেশায় পরিণত হবে না বলেও বিদ্যা নিশ্চিত।

সোশ্যাল মিডিয়ায় তিনি কার প্রোফাইল লুকিয়ে দেখেন, মানে স্টক করেন? এই প্রশ্নে বিদ্যা একদম না ভেবে জবাব দেন, এডরিস এলবা। কৃষ্ণাঙ্গ মার্কিন এই অভিনেতাকে দারুণ পছন্দ করেন বলে বিদ্যা জানান। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে এন্টারটেনিং কে? জবাবে বিদ্যা বলেন, শিরিশ কুন্দ্রার কথা। সূত্র: জিনিউজ

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.