ভারতের মাটিতে মঈন আলির সেঞ্চুরি

0

খেলাধুলা : ভারতের মাটিতে ইংল্যান্ড টেস্টে রুটের পর দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নিলেন মঈন আলি। আর এই দুই জনের শতকের উপর ভর করে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৬ উইকেটে ৪৫০ রান করেছে সফরকারী ইংল্যান্ড। স্টোকস ৮৪ আর ওকস ৪ রান নিয়ে ব্যাট করছেন।

প্রথম দিন ৯৯ রান নিয়ে অপরাজিত থাকা মঈন আলি দ্বিতীয় দিনের শুরুতেই তুলে নেন নিজের চতুর্থ সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেনি মঈন আলি। ব্যক্তিগত ১১৭ রানে থামে দুর্দান্ত ফর্মে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যানের ইনিংস। এরপর বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন স্টোকস। এ দুইজন মিলে ষষ্ট উইকেটে ৯৯ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪৬ রান করে সাজঘরে ফেরেন বেয়ারস্টো।

এর আগে জো রুটের ১২৪ আর মঈন আলির ৯৯ রানের উপর ভর করে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.