খেলাধুলা : বাংলোদেশ প্রিমিয়ার লিগ বৃহস্পতিবার মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। এদিন বিপিএলের একটি ম্যাচই মাঠে গড়াবে। ম্যাচটি বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাতটায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে।
খুলনা টাইটান্স-এ মাহমুদউল্লাহর সঙ্গে এই দলে জাতীয় দলের পেসার শফিউল ইসলামও রয়েছেন। আরো আছেন, বিদেশি খেলোয়াড় , ক্যারিবিয়ান তারকা কেভিন কুপার, আন্দ্রে ফ্লেচার ও লেন্ডল সিমন্স।
অন্যদিকে রংপুর রাইডার্সে তারকার ছড়াছড়িই বলা যেতে পারে। জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার রয়েছেন এই দলে। এছাড়া আছেন আরাফাত সানি ও পেসার রুবেল হোসেন।
খুলনা টাইটান্স স্কোয়াড : অলক কাপালি, রিকি ওয়েসেলস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, আবদুল মজিদ, মোহাম্মদ আসগর, শফিউল ইসলাম, হাসানুজ্জামান, মোশাররফ হোসেন, নাঈম ইসলাম জুনিয়র, জুনাইদ খান, কেভিন কুপার, আন্দ্রে ফ্লেচার, লেন্ডল সিমন্স
রংপুর রাইডার্স স্কোয়াড : আরাফাত সানি, বাবর আজম, লিয়াম ডওসন, ইলিয়াস সানি, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ শাহজাদ, মুকতার আলী, নাঈম ইসলাম (অধিনায়ক), পিনাক ঘোষ, রুবেল হোসেন, শহিদ আফ্রিদি, শারজিল খান, সোহাগ গাজী, সৌম্য সরকার।
