বিনোদন : আসছে হলিউড অ্যাকশন তারকা টম ক্রুজের ‘মিশন: ইমপসিবল’ সিরিজের ষষ্ঠ ছবি। বিষয়টি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি মুক্তি পাবে ২০১৮ সালের ২৭ জুলাই।
টম ক্রুজ জানিয়েছেন, এবারের পর্বে আরও চোখধাঁধানো দৃশ্য, স্টান্ট ও বিনোদনমূলক গল্প থাকবে।’ প্রযোজনা করবে প্যারামাউন্ট পিকচার্স ও স্কাইড্যান্স প্রোডাকশনস। ৫৪ বছর বয়সী এই অভিনেতা প্রযোজক হিসেবেও থাকবেন এখানে।
‘মিশন: ইমপসিবল’ সিরিজের আগের পাঁচটিতে গোয়েন্দা ইথান হান্ট চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। যেখান থেকে আয় হয়েছে ২০০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
২০১৫ সালের ৩১ জুলাই মুক্তি পায় এ সিরিজের পঞ্চম কিস্তি ‘মিশন: ইমপসিবল-রোগ নেশন’। এটি যৌথভাবে প্রযোজনা করেন জেজে আব্রামস, ব্রায়ান বার্ক, ডেভিড ইলিসন, ডানা গোল্ডবার্গ ও ডন গ্রেঞ্জার। সূত্র : খবর ডেডলাইন ও ডেইলি মেইল।
