দীপন-নিলয় হত্যায় জঙ্গিনেতা আটক

0

সিটিনিউজবিডি : জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আরো এক নেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আটক ব্যক্তি ফয়সল আরেফিন দীপন ও নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছেন গোয়েন্দারা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম প্রকাশ করা হয়নি।

শনিবার সকালে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান।

তিনি বলেন, শুক্রবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ওই নেতাকে আটক করা হয়।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.