শেখ হাসিনা জাতির ভাগ্যোন্নয়নের ঠিকানা

0

সিটিনিউজবিডি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই প্রাপ্তিকে কেউ অস্বীকার করতে পারবে না। যারা অস্বীকার করে তারা বাংলাদেশকে স্বীকার করে না।

তিনি আরো বলেন, ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ ২১ বছর এদেশকে পাকিস্তানী ভাবধারায় পরিচালিত করা হয়। ’৭১ এর মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানানো হয়। নতুন প্রজন্মকে ইতিহাস বিকতির মাধ্যমে বিপথগামী করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘাতক ও যুদ্ধাপরাধীদের বিচারিক প্রক্রিয়ায় ফাঁসির দন্ডাদেশ কার্যকর করে জাতিকে দায়মুক্ত করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম কেন্দ্রীয় কাউন্সিলে তৃতীয় বারের মত উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা সম্প্রতি নগরীর থিয়েটার ইনষ্টিটিউট টিআইসিতে প্রদত্ত সংবর্ধনা সভায় ড. অনুপম সেন এ কথা বলেন।
তিনি আরো বলেন, আজ প্রমাণিত হয়েছে আওয়ামী লীগই গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। দেশে আজ কেউ না খেয়ে নেই। আমরা আর গরীব নয়। অচিরেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।
তিনি জঙ্গিবাদকে জঘন্য বর্বর অপশক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, এর বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ নির্মূলে যে সফল পদক্ষেপ নিয়েছেন তাকে আরো সুসংহত করতে হবে। মুখ্য আলোচকের ভাষণে কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞান তাপস ড. অনুপম সেনকে উপদেষ্টা মন্ডলীতে ঠাঁই দিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এ জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। সভাপতির বক্তব্যে প্রাবন্ধিক ও লেখক শেখ মুজিব আহমেদ বলেছেন, প্রফেসর ড. অনুপম সেন সমাজকে আলোকিত করেছেন। তিনি আমাদের অহংকার। জাতীয় রাজনীতিতে অবদান তাঁকে মহিমান্বিত করেছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি আওয়ামী লীগ নেতা ড. মাহমুদ হাসান, কবি আশীষ সেন, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক এড. এম. হোসাইন রানা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাহেদুর রহমান সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াছির আরাফাত, আকবর শাহ্ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু সুফিয়ান, বাংলারমুখ সাধারণ সম্পাদক নবুয়াত আরা সিদ্দিকা রবি,, চট্টল ইয়ুথ কয়ারের সাংগঠনিক সম্পাদক সুজিত দাশ অপু, সাংস্কৃতিক সংগঠক সুজিত চৌধুরী মিন্টু, নগর যুবলীগের সদস্য এম.রবিউল ইসলাম চৌধুরী, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম রুবেল, বোরহান উদ্দিন গিফারী, সরওয়ার সরকার। উপস্থিত ছিলেন আওয়ামী যুব মহিলা লীগের সভানেত্রী জুলেখা বেগম, সংস্কৃতিকর্মী রতন ঘোষ, রিপন বড়–য়া, বিশ্বজিৎ দাশ, ইফতেখার উদ্দিন সায়মন, মিনহাজুল আবেদীন, নুরুল ইসলাম টিপু প্রমুখ। সংবর্ধিত অতিথি প্রফের ড. অনুপম সেনকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.