জুবায়ের সিদ্দিকী : কাউন্সিলের মাধ্যমে দলকে নতুনভাবে চাঙ্গা করছেন সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। মন্ত্রীসভা রদবদল হতে পারে যে কোন দিন। চলতি মাসে সরকারের কিছু পরিবর্তন আনতে পারেন।
২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে এমনটাই শোনা যাচ্ছে সরকারের বিভিন্ন সূত্র থেকে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন তারিখের কথা না জানা গেলেও পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। মন্ত্রীদের গত ৩ বছরের আমলনামা এখন প্রধানমন্ত্রীর টেবিলে। অনেকে বাদ পড়ার পাশাপাশি নতুন করে যুক্ত হতে পারেন কেউ কেউ। বাদ পড়ার তালিকাও রয়েছে আলাদা করে। তিন বছরে যারা কোন সফলতা দেখাতে পারেননি তারা বাদ পড়তে পারেন।
