বােয়ালখালীতে চরখিজিরপুর ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত

0

বাবর মুনাফ : গত ১১ নভেম্বর শুক্রবার বোয়ালখালী পশ্চিম গোমদন্ডি (চরখিজিরপুর) ইউনিয়ন যুবদলের সম্মেলন উপজেলার মিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রবীন বিএনপি নেতা ইউছুপ মাষ্টারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, বোয়ালখালী পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আবু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আহলা-করলডেংগা ইউপি চেয়ারম্যান হামিদুল হক মন্নান।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বোয়ালখালী বিএনপির সহ-সভাপতি মজিবত উল্লাহ মজু, দক্ষিন জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আলী।
এতে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা ইউনুস, সেলিম উদ্দিন, বোয়ালখালী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বোয়ালখালী যুবদলের যুগ্ন আহবায়ক ইদ্রিস খান, পশ্চিম গোমদন্ডি যুবদলের সাবেক সহ সভাপতি আবদুল কাইয়ুম, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছাত্রনেতা এম কপিল উদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সবুর, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জানে আলম, বোয়ালখালী উপজেলা ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরেফিন রিয়াদ, পৌরসভা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল্ মামুন জুয়েল, মনসুর আলী, নাঈম উদ্দিন, স্যার আশুতোষ কলেজ ছাত্রদল নেতা মিজানুর রহমান, আশিক জনি, আজাদ, ইয়াসিন রাফি, শহিদুল ইসলাম খোকন, এসকে সাকিব, যুবদল নেতা সরওয়ার কামাল, শফিউল আজম, আজম আলী, মনসুর আলম, মিজান, আবদুল আজিম, সাইফুউদ্দিন, ইকবাল, মাসুম মিয়া, সেলিম উদ্দিন, আবদুল নবি, চরখিজিরপুর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক শহীদুল মোস্তফা বাহাদুর, কাইছার উদ্দিন, নুরুল ইসলাম সুমন, আবু সুফিয়ান অনিক, সাদ্দাম হোসেন, দিদার ইমরান, আনিস, ফিরোজুর রহমান, ছাত্রনেতা হাসান, নাহিদ, নয়ন, বেলাল প্রমুখ।
সম্মেলনে সকলের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে সাবেক ছাত্রদল নেতা নুর হোসেনকে সভাপতি, সাইফু উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি, আজম আলী, শফিউল আজম, আবদুল আজিম, নবী আলম কে সহ-সভাপতি ও যুবদল নেতা আবুল মনসুর কে সাধারণ সম্পাদক, মিজানুর রহমান কে সিনিয়র যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।
আগামী এক মাসের মধ্যে কমিটি পুর্ণাঙ্গ তৈরি করে বোয়ালখালী উপজেলা বিএনপি সাধারন সম্পাদক চেয়ারম্যান হামিদুল হক মান্নানের হাতে জমা দিতে বলেন।
এর আগে দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি শাহ সরওয়ার ও ছাত্রনেতা এম কপিল উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলনস্থলে এসে শেষ হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.