মোছলেম উদ্দিনের সকাশে পটিয়া উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ

0

বাবর মুনাফ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
গত ৮ নভেম্বর সন্ধ্যায় নগরীর লালখান বাজারস্থ মোছলেম উদ্দিনের বাসভবনে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ বলেন, পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের নতুন কমিটি সাংগঠনিকভাবে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের সঠিক প্রচার-প্রসারে ভূমিকা রাখবে। আগামী সংসদ নির্বাচনের জন্য পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগকে এখন থেকে তৃণমূল পর্যায়ে প্রতিটি ওয়ার্ড-ইউনিয়নে কাজ করে যেতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের বহুমূখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন এবং বাস্তবায়িত কর্মকান্ডের সঠিক তথ্য জনগণের মাঝে পৌছে দিতে হবে।
তিনি পটিয়া উপজেলা আওয়ামীলী যুবলীগের নব গঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে অতিদ্রুত সাবেক ছাত্রনেতাসহ ত্যাগী নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন।
এছাড়াও তিনি আশাবাদ ব্যক্ত করেন নব গঠিত কমিটি পুরোদ্যমে সাংগঠনিক এবং সামাজিকভাবে বহুমূখী কর্মসূচী বাস্তবায়ন করে সংগঠনের গতিশীলতাকে বেগবান করবে।
সাধারণ সম্পাদক এমএ রহিমের পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবলীগ নেতা মুহাম্মদ মোরশেদ, মুহাম্মদ ইউসুপ খান, আবুল কাসেম ফয়সাল, মোহাম্মদ ফোরকান, মাষ্টার রিটন নাথ, এনামুল হক মঞ্জু, মঞ্জুরুল আলম, মুহাম্মদ মাহফুজ, আব্দুল মাজেদ টিটু, আসহাব উদ্দিন, মহিউদ্দিন সুমন, ইয়ার মুহাম্মদ, ফোরকান আকবরী, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ ফোরকান, মাহফুজ, মুহাম্মদ খোকন প্রমুখ।
সভা শেষে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদকে নব নির্বাচিত পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.