আজ বিপিএলে সাব্বিরে ঝড়

0

খেলাধুলা : বাংলাদেশ জাতীয় দলের একমাত্র টি-টোয়েন্টি স্পেশালিস্ট সাব্বির রহমান। বরাবরই আক্রমণাত্মক খেলতে পছন্দ করেন এ ড্যাশিং ব্যাটসম্যান। আজ রোববার তুলে নিলেন দারুণ এক সেঞ্চুরি। বিপিএলে এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও।

বরিশাল বুলসের করা ১৯২ রান তাড়া করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন সাব্বির। শেষ পর্যন্ত তিনি আউট হলেন ১২২ রান করে।

মজার বিষয় হলো, গেইল ১১৬ রান করেছিলেন ৬১ বল খেলে। আর সাব্বিরও ১২২ রানের রেকর্ড গড়েন ৬১ বল খেলে। গেইলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি এবং ১১টি ছক্কা। সাব্বিরের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি এবং ৯টি ছক্কার মার। ২০১৩ সালে ঢাকার হয়ে ১১৪ রানের ইনিংস গড়েছিলেন একবার গেইল। সেখানে ছিল ১২টি ছক্কার মার।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল বুলসের দেওয়া ১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামে রাজশাহী। ইনিংসের দ্বিতীয় বলেই রকিবুল বিদায় নিলে মাঠে নামেন সাব্বির। এরপর দায়িত্বশীল ব্যাটিং করে মাত্র ২৬ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। আল-আমিনের করা অষ্টম ওভারের দ্বিতীয় বলে ফ্লিক করে দুই রান নিয়ে হাফ সেঞ্চুরিতে পৌঁছান সাব্বির।

হাফ সেঞ্চুরি করেই থেমে থাকেননি। স্বভাবসুলভ ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন। ৫৩ বলে পৌঁছান গৌরবময় মাইলফলকে। তবে এদিন চারের চেয়ে ছক্কা মারায় ব্যস্ত ছিলেন তিনি। সেঞ্চুরি পূরণ করতে ৬টি চারের সঙ্গে ৮টি ছক্কা মারেন এ ড্যাশিং ব্যাটসম্যান। শেষ পর্যন্ত সমান ৯টি করে চার এবং ছক্কা মারেন তিনি।

উল্লেখ্য এটি বিপিএলের নবম সেঞ্চুরি। তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন তিনি। এর আগে শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ আশরাফুল বিপিএলে সেঞ্চুরি করেছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.