নিউজিল‌্যান্ডে ৭.৪ মাত্রার ভূমিকম্প

0

অনলাইন ডেক্স : ওশেনিয়া অঞ্চলের দ্বীপ দেশ দেশ নিউজিল‌্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস জানিয়েছে, নিউজিল‌্যান্ডের স্থানীয় সময় রোববার রাত ১২টা ২ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৫টা ২) এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল অ‌্যাম্বারলে থেকে ৪৬ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিম, ক্রাইস্টচার্চ থেকে ৮৬ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে; উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ‌্য আন্তর্জাতিক গণমাধ‌্যমে আসেনি।

২০১১ সালে নিউজিল‌্যান্ডের ওই এলাকায় ৬.৩ মাত্রার ভূমিকম্পে পাহাড় ধসে ব‌্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনায় প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.