বিনোদন : নরেন্দ্র মোদীর ৫০০ ও ১০০০ টাকার নোট রাতারাতি বাতিল করে দেয়ার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করলেন বলিউড অভিনেতা আমির খান। বলিউডের মিস্টার পারফেকশানিস্ট জানিয়ে দিলেন যে দেশের স্বার্থের কাছে অন্য যেকোনও বিষয়ই তুচ্ছ।
আমির অভিনীত ‘দঙ্গল’ ছবির গান প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকরা মহাবীর সিং ফোগতকে নোট বাতিলের ব্যাপারে প্রশ্ন করে জানতে চান, এই পদক্ষেপের জন্য কি ‘দঙ্গল’-এর ব্যবসা ক্ষতিগ্রস্থ হবে? উত্তরে আমির জানিয়ে দিয়েছেন, দেশের স্বার্থ সব সময়েই বৃহত্তর। এই স্বার্থের জন্য নেয়া পদক্ষেপের জন্য তাত্ক্ষণিকভাবে সমস্যা হলেও, সেটাকে দীর্ঘ মেয়াদীভাবে দেখতে হবে। দেশের স্বার্থের সামনে সবকিছুই তুচ্ছ, এমন কি আমার সিনেমাও।
