টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

0

খেলাধুলা : বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে আজকের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অপরদিকে টসে হেরে প্রথমে ব্যাট করতে হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন ও সনি সিক্স।

বিপিএলে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি লিগের বর্তমান চ্যাম্পিয়ন তথায় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের প্রথম ম্যাচে চিটাগংয়ের কাছে ২৯ রানের পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে বরিশালের কাছে ৬ উইকেটের বড় ব্যাবধানে হারে দলটি। এতে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে চ্যাম্পিয়নরা।

অপরদিকে নাটকীয় সব জয়দিয়ে টেবিলের তিনে অবস্থান মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। তিন ম্যাচ খেলে তাদের পরাজয় একটিতে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.