মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের দমদমা অভয়শরণ বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয় কঠিন চীবর দানোৎসব।
দিনব্যাপী অনুষ্ঠান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ধর্মসেনাপতি সংঘবন্ধু শ্রীমৎ অজিতানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ কনক কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি কর্মদূত শ্রীমৎ জিনালংকার মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সাধারণ সম্পাদক শ্রীমৎ বিপুলসেন স্থবির। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে ছিলেন রাঙ্গুনীয়া সৈয়দ বাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ নন্দশ্রী ভিক্ষু, ধর্মালোচক হিসেবে ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শ্রীমৎ বিপুল বংশ ভিক্ষু, পটিয়া পূর্ব মুকুটনাইট ধর্মাঙ্কুর বিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রিয়বোধি ভিক্ষু, মঙ্গলাচরণ করেন দমদমা অভয়শরণ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ জ্ঞানমিত্র ভিক্ষু।
বিকেলে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক সরোজ বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম কেন্দ্রীয় মহানগর-২ অঞ্চলের এস.পি.ও বিজয় বড়ুয়া।
সম্পাদকীয় প্রতিবেদন তুলে ধরেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট দীর্ঘতম বড়য়া দিঘু।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ঢাকার উপ-পরিচালক (পার্সোনেল) খামার বাড়ী কৃষিবিদ পুলক কান্তি বড়ুয়া, কক্সবাজারের সহকারী জর্জ কনক বড়ুয়া, সিএমপি মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার কাজল কান্তি চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ তন্ময় বড়ুয়া।
সকালে প্রথম পর্বের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিজামপুর বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি সদ্ধর্ম বারিধি শ্রীমৎ প্রিয়ানন্দ মহাস্থবির, প্রধান ধর্মালোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাচ্য ভাষা বিভাগের অধ্যাপক শ্রীমৎ জিনবোধি ভিক্ষু, সদ্ধর্ম দেশক হিসেবে ছিলেন নিজামপুর বৌদ্ধ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক শ্রীমৎ শাসনবংশ মহাস্থবির, দমদমা বিবেকানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ মেত্তানন্দ স্থবির, প্রথম পর্বের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি মিহির কান্তি বড়ুয়া। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
